০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের হামলায় অচল ইয়েমেনের ৩ বন্দর ও বিদ্যুৎকেন্দ্র

ইসরাইল ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, হুথিদের একের পর এক হামলার জবাবে হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। প্রায় এক মাস পর ইয়েমেনে এ ধরনের হামলা চালাল ইসরাইল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলায় হোদেইদাহ শহরের প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে এবং পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি দাবি করেছে, ইসরাইল হোদেইদাহয় একের পর এক হামলা চালিয়েছে। এর আগে আইডিএফ তিনটি বন্দর খালি করার নির্দেশ দিয়েছিল।

হুথিদের এক মুখপাত্র জানান, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলি হামলা প্রতিহত করেছে।

এছাড়া, রাস ইসা বন্দরে অবস্থানরত ‘গ্যালাক্সি লিডার’ নামক একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। জাহাজটি ২০২৩ সালের শেষ দিকে হুথিরা দখল করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইসরাইলি ও বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। তারা দাবি করে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরাইলের হামলায় অচল ইয়েমেনের ৩ বন্দর ও বিদ্যুৎকেন্দ্র

পোষ্টের সময় : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫