০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহে ১২১ বাংলাদেশি আটকের দাবি দিল্লি পুলিশের

দিল্লি পুলিশ জানিয়েছে, গত সাত দিনে চালানো বিশেষ অভিযানে ১২১ জন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তারা কয়েক বছর ধরে বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দিল্লির আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি এলাকাগুলিতে চালানো অভিযানে ৮৩১ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ১২১ জনের বিরুদ্ধে অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া পাঁচজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ভুয়া পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই অনুপ্রবেশের পেছনে একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে এবং তাদের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এক সপ্তাহে ১২১ বাংলাদেশি আটকের দাবি দিল্লি পুলিশের

পোষ্টের সময় : ০২:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫