০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মের স্বীকৃতিতে ভালোবাসার বিদায় কৃষিবিদ কামরুল হাসান

ময়মনসিংহের ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামুর (এইও) পদোন্নতিজনিত বদলি উপলক্ষে ভালোবাসা ও শুভকামনায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় যায়যায়দিন উপজেলা কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে কৃষিবিদ কামরুল হাসান কামু কৃষকের কল্যাণ, কৃষি উন্নয়ন এবং সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ ফুলপুরবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

যায়যায়দিনের সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক নাজিম উদ্দিন, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক নুরুল আমিন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক সিদ্দিকুল হাসান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মোস্তফা খান, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আব্দুল মান্নান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হরুন অর রশীদ খান, বিশিষ্ট ক্রীড়াবিদ মাজহারুল ইসলাম সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, উদ্যোক্তা মীর আবু নাঈম, ফুলপুর হেল্পজোনের প্রতিষ্ঠাতা শান্ত সরকার, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামাদ খান নাঈম, মাহমুদুল হাসান রাব্বি, আশরাফুল আলম হৃদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, ফুলপুরের মানুষের ভালোবাসাই আমার কর্মজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে দায়িত্ব পালনকালে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা পেয়েছি। দায়িত্ব পালনের সময় অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ফুলপুরের মানুষের ভালোবাসা ও স্মৃতি আমি আজীবন হৃদয়ে লালন করব।

অতিথিরা বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার গল্প: এমরান সালেহ প্রিন্স

জুলাই শহীদদের গৌরবগাঁথায় শ্রদ্ধায় মুখর ফুলপুর

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কর্মের স্বীকৃতিতে ভালোবাসার বিদায় কৃষিবিদ কামরুল হাসান

পোষ্টের সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬