নেত্রকোণার কেন্দুয়ায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ /পাশবিক নির্যাতনের অভিযোগে মতি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করে পুলিশ । মামলা নং-১ (৭) ২০২৬ । তদন্ত অফিসার এসআই মো. আনোয়ার হোসেন ।
অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, চিরাং ইউনিয়নের বাট্টা মাইজপাড়া গ্রামে তার আপন দুলাভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হলে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভুক্তভোগী শিশুটি বাট্টা (ভাটিপাড়া) নামক স্থানে পৌঁছালে, অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) তাকে একা পেয়ে এ পাশবিক নির্যাতন চালায় ।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা রজু হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ।

কেন্দুয়া প্রতিনিধি 














