১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাদেকুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,জুলাই যুদ্ধা মিজনুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি বলেন, কেন্দুয়া-মদন, কেন্দুয়া-তাড়াইল ও কেন্দুয়া-আটপাড়া সড়কের সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া আটারবাড়ী হয়ে ঢাকা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন এবং কেন্দুয়ায় একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরেন এবং কেন্দুয়ায় একটি ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্যে ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় আরো উপন্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য-অনুষ্টানের প্রারম্ভেই কেন্দুয়া দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার জাতীয় পর্যায়ের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে আর্থিক অনুদান প্রদান করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার গল্প: এমরান সালেহ প্রিন্স

জুলাই শহীদদের গৌরবগাঁথায় শ্রদ্ধায় মুখর ফুলপুর

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

পোষ্টের সময় : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬