নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য, আধুনিক ও টেকসই কৃষির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেসের অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এর অগ্রগামী ৩৫ জন ও নন-পিএফএস এর ৩৫ জন কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নেত্রকোণা খামার বাড়ি প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র ভদ্র ।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুখলেছুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা । কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরুন সরকার ।
বক্তারা বলেন, কেন্দুয়ার তথা বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘পার্টনার’ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরণের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে । উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে । তাছাড়া প্রকৃত কৃষকরা যেনো সরকারের সার্বিক সুযোগ – সুবিধা পায় সে দিকে খেয়াল রাখার আহ্বানও জানান বক্তারা ।
২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলায় ৯ টি পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল)-এর মাধ্যমে ২২৫ জন কৃষক ও কৃষানীকে ১০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন , উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খন মহসিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কৃষক মোহাম্মদ সালাহউদ্দিন সালাম, পিএফএস এর কৃষক মো. ফজলুল হক প্রমুখ ৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

কেন্দুয়া প্রতিনিধি 






















