নেত্রকোনা জেলার কেন্দুয়া প্রেসক্লাবে লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকালে কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কবি কোহিনূর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতিকবি আব্দুল হাই সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এর পরিচালক কবি পরাগ রিছিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি এনামূল হক পলাশ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মোমেন এইচ।
কবি পরাগ রিছিল বলেন, কেন্দুয়া শিল্প-সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধ অঞ্চল। অনেক গুণী মানুষের জন্ম এই ভূমিতে হয়েছে।
শিল্প-সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের মানুষেরা মানুষে মানুষে ভেদাভেদ করে না। শুদ্ধ শিল্প চর্চার মাধ্যমে মানুষের মুক্তির পথ খুঁজে।
কবি এনামূল হক পলাশ বলেন, সকল মত ও পথের মানুষকে নিয়ে আমাদের সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে হবে। চর্যাপদ থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত সকল ন্যায়সংগত লড়াই আমাদের সংস্কৃতির পথনির্দেশক। স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক কেবলা বাংলাদেশেই নির্ধারণ হবে। জনগণের ভাষায় নির্মাণ করতে হবে জনগণের সাহিত্য ও সংস্কৃতি।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি সমরেন্দ্র বিশ্বশর্ম্মা, কবি জোনায়েদুল হক মারুফ, কবি এম এ জলিল, কবি সাহাবুল কাদের ভূঁইয়া, কবি মহিউদ্দিন সরকার, কবি অর্জন, কবি নুরুল ইসলাম, কবি জহিরুল ইসলাম, আবুল হাশেম বয়াতী, কবি সিরাজুল ইসলাম, কবি গোলাম মোস্তফা, কবি মজিবুর রহমান প্রমুখ।
আব্দুল হাই সেলিম
কেন্দুয়া নেত্রকোনা
০১৭৯৫-৭২২৬৫০

আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 




















