০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ১২ ডাকাত/ ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী, যেকোনো সময় অভিযান

  • অনলাইন রিপোর্ট :
  • পোষ্টের সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৫২৪ ভিউ :

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। টের পেয়ে ওই শাখার সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকে ডাকাত ঢোকার খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

জর্জিয়ার পার্লামেন্টে সরকার ও বিরোধীদলের এমপিদের তুমুল মারামারি

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ১২ ডাকাত/ ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী, যেকোনো সময় অভিযান

পোষ্টের সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪