০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগকালে প্রার্থীকে গুলি, জড়িতদের দ্রুত গ্রেফতার চান ফখরুল

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গুলির ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসন বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গণসংযোগকালে প্রার্থীকে গুলি, জড়িতদের দ্রুত গ্রেফতার চান ফখরুল

পোষ্টের সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫