০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

প্রতীকি ছবি।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত (চাঁদ দেখার উপর নির্ভশীল) পাগলা থানা এলাকার ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়া হয়।

দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে (১লা শাওয়াল ১৪৪৬) একাধিক পক্ষ হতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতাবলে আমি এনএম. আবদুল্লাহ- আল- মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গফরগাঁও, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।

এতে আরও বলা হয়, ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশী অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, জনের বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু 

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

পোষ্টের সময় : ০৩:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫