১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১২ জনে

  • RA
  • পোষ্টের সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৪৬০ ভিউ :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার (১৯ এপ্রিল) জানায়, গাজার উত্তরে সংঘর্ষে তাদের এক সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে।

নতুন দফার হামলা শুরুর পর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ১,৮০০ ফিলিস্তিনি। শুধুমাত্র শনিবারই বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হন। বহু নারী ও শিশুসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল একটি নতুন অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে বন্দি বিনিময়ের দাবি জানায়।

উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “যুদ্ধ চলবে যতক্ষণ না হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা যায়।” পাশাপাশি তিনি গাজায় অভিযান আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১২ জনে

পোষ্টের সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫