০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের টানা হামলায় গাজায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উত্তর গাজা থেকে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে ২৯ জন শিশু ও বৃদ্ধকে নথিভুক্ত করা হয়েছে। সেখানে এখনো হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছেন।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মোট প্রাণহানি ৫৩ হাজার ৭৬২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতের সংখ্যা এক লাখ ২২ হাজার ছাড়িয়েছে।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা বহু মানুষকে মৃত ধরে নিয়ে মোট প্রাণহানি সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

এদিকে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তবে এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ইসরায়েলের সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকবে এবং এর আইনি দায়ও তাদের বহন করতে হবে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে।

সূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

প্রতিটি কন্যাই একেকটি আলোর প্রদীপ: এমপি হিলালী

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

পোষ্টের সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫