০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরো ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় আরো ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় মধ্যরাতের পর চালানো ব্যাপক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। এছাড়া দক্ষিণ গাজার দুটি হাসপাতালে চালানো বোমা হামলায় আরও ৩০ জন নিহত হন। হাসপাতালগুলোর মধ্যে ইউরোপীয় এবং নাসের হাসপাতাল রয়েছে।

বুধবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানায়, মধ্যরাত থেকে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, উত্তর গাজাতেই নিহত হয়েছেন অন্তত ৪৫ জন।

দক্ষিণ গাজার হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন, যিনি চিকিৎসা নিতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরো ৮১ ফিলিস্তিনি নিহত

পোষ্টের সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫