০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে ইসরায়েলকে তেল বিক্রি করছে মুসলিম দেশ আজারবাইজান

ইসরায়েলের প্রতি সমর্থন না দেখানোর ঘোষণা দেওয়ার পরও গোপনে তেল রপ্তানি করছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, গত বছর প্রকাশ্যে তেল বিক্রির ইতি টানলেও আজারবাইজান ইসরায়েলকে গোপনে তেল সরবরাহ অব্যাহত রেখেছে।

তুরস্কের চাপের মুখে পড়ে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে জানায়, তারা আর দখলদার ইসরায়েলের কাছে তেল বিক্রি করবে না। এমনকি কাস্টমস রেকর্ড থেকেও ইসরায়েলে তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয়। রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর ছিল ইসরায়েলে তাদের সর্বশেষ তেল রপ্তানির সময়। তবে হারেৎজ দাবি করেছে, তৃতীয় দেশের নাম ব্যবহার করে আজারবাইজান এখনো তেল পাঠিয়ে যাচ্ছে ইসরায়েলে।

ইসরায়েলের এক সূত্র জানিয়েছে, আজারবাইজান আশ্বস্ত করেছে যে, জ্বালানি খাতে দুই দেশের কৌশলগত সম্পর্ক অব্যাহত থাকবে এবং এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

জানা গেছে, তেল সরবরাহের এই গোপন প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে তুরস্ক হয়ে যাওয়া একটি পাইপলাইন। এ কারণেই তুরস্ক শুরুতে আজারবাইজানকে চাপ দিয়েছিল তেল রপ্তানি বন্ধ করতে। এমনকি তুরস্কের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে যে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও, তেল সরবরাহ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেননি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। তখন ইসরায়েলের কারণে তুরস্ক গাজায় ত্রাণ সরবরাহ করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এদিকে, ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানির দপ্তরের সামনে বিক্ষোভও করেছে স্থানীয় জনগণ।

হারেৎজ আরও জানায়, গত বছর ইসরায়েল যে পরিমাণ তেল আমদানি করেছে, তার প্রায় ৩০ শতাংশ এসেছে আজারবাইজান থেকেই। আজারবাইজান সরবরাহ বন্ধ করলেও ইসরায়েল অন্য উৎস খুঁজে নেবে বলেও জানায় সূত্রটি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে বাতাসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

09 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গোপনে ইসরায়েলকে তেল বিক্রি করছে মুসলিম দেশ আজারবাইজান

পোষ্টের সময় : ১২:৪৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫