০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

গৌরীপুরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় এ বছর উপজেলায় ১ হাজার ৩৯২ মেট্রিক টন ধান ও ১৮ হাজার ৮৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবাইদুর রানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা খাতুন, অটো মেজর হাসকিন রাইস মিল মালিক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি- মাহবুব আলম ফারুক, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সদস্য আঞ্জুমান আরা চৌধুরী, দেলোয়ার হোসেন দুলাল, সালাহ উদ্দিন আহমেদ উজ্জল, শামীম খান, মো. আশরাফুল হক, মেসবাহ উদ্দিন সুজন, পাপন বসাক, মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ২৪ এপ্রিল থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

পোষ্টের সময় : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫