০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তার অভিযোগ ইউক্রেনের

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৩৫৮ ভিউ :

রাশিয়ার অস্ত্রশিল্পে সরাসরি সহায়তার অভিযোগ এনেছে ইউক্রেন। কিয়েভ দাবি করেছে, চীন অন্তত ২০টি রুশ সামরিক কারখানায় যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে।

ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কো জানিয়েছেন, চীন রাশিয়াকে যন্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ এবং ড্রোনের ইলেকট্রনিক যন্ত্রাংশ সরবরাহ করছে।

তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীন-রাশিয়া যৌথভাবে পাঁচটি এভিয়েশন প্রকল্পে অংশ নিয়েছে এবং অন্তত ছয়বার রাসায়নিক পদার্থের বড় চালান পাঠিয়েছে চীন।

ইউক্রেন আরও দাবি করেছে, রাশিয়ার ব্যবহৃত ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশের ৮০ শতাংশই এসেছে চীন থেকে। এছাড়া ছায়া প্রতিষ্ঠান বা শেল কোম্পানির মাধ্যমে পণ্যের নাম বদলে সরবরাহ চালিয়ে যাচ্ছে চীন।

চীন এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো সামরিক সহায়তা দিচ্ছে না।

এর আগে ইউক্রেন তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যেও বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তার অভিযোগ ইউক্রেনের

পোষ্টের সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫