১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নয়, অন্য তিন নেতাকে উত্তরসূরি হিসেবে নিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত করতে অস্বাভাবিক এক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম নিজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনোনয়ন করেছেন। ইরানের অভ্যন্তরীণ এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে প্রাণনাশের আশঙ্কা বিবেচনায় নিয়ে খামেনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানা গেছে, এসব প্রস্তাবিত নাম এখন ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর কাছে হস্তান্তর করা হবে। এই ধর্মীয় সংস্থাটি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। সাধারণত এই প্রক্রিয়া কয়েক মাস সময় নিয়ে সম্পন্ন হয়। তবে বর্তমান যুদ্ধাবস্থা ও অনিশ্চয়তা বিবেচনায় এবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ক্ষমতা হস্তান্তরের সময় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে কারণে খামেনি আগেভাগেই উত্তরসূরি বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এতে করে দেশব্যাপী শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলেও মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, খামেনির মনোনীত প্রার্থীদের তালিকায় তাঁর ছেলে মোজতাবা খামেনির নাম নেই—যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ছেলেকে নয়, অন্য তিন নেতাকে উত্তরসূরি হিসেবে নিলেন খামেনি

পোষ্টের সময় : ০২:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫