০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত: মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, জম্মু শহর ও আশপাশের এলাকায় পাকিস্তানের চালানো ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। হামলার পর পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশে তিনি জম্মুর পথে রয়েছেন বলে জানিয়েছেন এক্সে দেওয়া বার্তায়।

ওমর আবদুল্লাহ এক্সে লেখেন, “গত রাতে পাকিস্তান জম্মু শহরসহ আশপাশে ড্রোন হামলা চালায়, তবে তা ব্যর্থ হয়। এখন আমি জম্মু যাচ্ছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর। সারা রাত ধরে বিস্ফোরণের শব্দ চলতে থাকে। পরে জানা যায়, পাকিস্তানি ড্রোন থেকে এসব শব্দ হয়েছে, যেগুলো সেনাবাহিনী আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়।

আরেক বাসিন্দা বলেন, “রাতের খাবারের সময় প্রথম বিস্ফোরণের শব্দ শুনি। এরপর ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত ওই ধরনের শব্দ শুনতে পেয়েছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংক্ষিপ্ত ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।

এই অভিযানের জবাবে বৃহস্পতিবার রাতে জম্মুর পুঞ্চ ও রাজৌরি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে সবগুলো ড্রোন প্রতিরক্ষা বাহিনী আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়।

এছাড়া, বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, ওই রাতেই জম্মুর সাম্বা সীমান্ত দিয়ে কয়েক শত পাকিস্তানি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তবে সেটিও ব্যর্থ করে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত: মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

পোষ্টের সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫