০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে বসেছে জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। ফাঁকা রাখা ৪৭টি আসনের কী হবে, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাবে না জামায়াতসহ ১০ দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

এ বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

এর আগে, ৪৭টি আসন রেখে বাকি ২৫৩ আসনে সমঝোতা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে। এর নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলাম ১৭৯ আসন, এনসিপি ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০ আসন, এলডিপি ৭ আসন, এবি পার্টি ৩ আসন, নেজামে ইসলাম পার্টি ২ আসন এবং বিডিপি ২ আসনে লড়বে। এ ছাড়া সমঝোতার মধ্যে থাকলেও জাগপা এবং খেলাফত আন্দোলনের জন্য কোনো আসন রাখা হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জরুরি বৈঠকে বসেছে জামায়াত

পোষ্টের সময় : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬