নেত্রকোনার মদনে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ইউএনও মো. নাদির হোসেন শামীম সোমবার মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে আম, কাঁঠাল, নিম ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, ওসি মো. সালাউদ্দিন করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, এমপির প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 





















