০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের বিরোধিতায় তা গৃহীত হয়নি।

প্রস্তাবটিতে হামাসসহ অন্যান্য গোষ্ঠীর হাতে আটক বন্দিদের অবিলম্বে মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ভোটাভুটির পর চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, “এই ভেটো গাজার মানুষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতির ওপর আঘাত। যুক্তরাষ্ট্র আবারও ভেটো ক্ষমতার অপব্যবহার করেছে।”

তিনি আরও বলেন, প্রস্তাবটি গাজার জনগণের জরুরি চাহিদা ও আন্তর্জাতিক ইচ্ছার প্রতিফলন ছিল। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ২০ লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়বে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে বাতাসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

09 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

পোষ্টের সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫