০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ৬১১ ভিউ :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান চালাচ্ছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২১ আগস্ট) রাতে নানকের মোহাম্মদপুরের বাসায় এ অভিযান শুরু করে শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা।

তবে, কোনো রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।
শিক্ষার্থীরা জানান, নানকের এই বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন, সন্দেহে তারা তল্লাশি চালান। তবে, বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা, কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা।

নানকের বাসায় এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি দেখতে পান শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি

পোষ্টের সময় : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪