০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইউটিলিটি-৪ ভবনে স্যানিটারি কাজ করার সময় ছাদ থেকে পড়ে আহত হন। পরে হাসপাতে নিলে বিকালের দিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। তবে মাঝরাতে মৃত্যুর খবর জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত শ্রমিকের নাম রাসেল (২৫)। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউটিলিটি-৪ ভবনের ১০ তলায় স্যানিটারি কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রাসেল। পরে সহকর্মীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী রাহাত হাসান দিদার বলেন, “নিহত শ্রমিকের নাম রাসেল। তার বয়স ২৫ বছর। শুনেছি, কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন। গত ৯ জুলাই থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইউটিলিটি-৪ ভবনে কাজ করছিলেন। মঙ্গলবার কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত ছিল। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ চলাকালে একই ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২২ মার্চ কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে কাজ করার সময় মাথা ঘুরে নিচে পড়ে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক ইব্রাহিম। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে এসিড–সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে নতুন উদ্যোগ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

15 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক

পোষ্টের সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬