০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিফিনের টাকা বাঁচিয়ে ময়মনসিংহে সবুজ দেশ গড়ার শপথ

ময়মনসিংহ সদর উপজেলার চর ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সংগঠনের সদস্যদের জমানো টিফিনের টাকায় গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করা হয়।

বুধবার আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শুভ্রা ঘোষ, সাথী সোম, সংগঠনের দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার, সদস্য কামরুজ্জামান রাকিব, শরিফুল ইসলাম, আশিক প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন। দেশের বিভিন্ন জেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান। তাঁরা এবছর বিনামূল্যে ৫০ হাজার গাছের চারা বিতরণ করবেন। কাওসার সহ লাল সবুজের একটি টিম ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ভ্রাম্যমাণভাবে বিভিন্ন স্কুলে গাছের চারা উপহার দিচ্ছেন। উল্লেখ্য, সংগঠনটি গত ১৪ বছরে ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছেন শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্য বিবাহকে না ও দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ পাঠ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টিফিনের টাকা বাঁচিয়ে ময়মনসিংহে সবুজ দেশ গড়ার শপথ

পোষ্টের সময় : ০১:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫