১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে মক্তবের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটি মক্তবে আট বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত বেলায়েত হোসেন বেলাল শেরপুর ইউনিয়ন জামায়াতের আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সংগ্রামখালী কেন্দ্রের শিক্ষক। তিনি সংগ্রামখালী গ্রামের সিরাজুল ইসলাম সেরুর ছেলে।

শিশুটির পরিবারের অভিযোগ, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের একটি মসজিদে ঘটনাটি ঘটে। মক্তব শেষে অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার সময় শিশুটিকে মসজিদের ভেতরে থাকতে বলেন অভিযুক্ত শিক্ষক। পরে তার শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয়ও দেখানো হয়। তবে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর থেকে সে আর ওই মক্তবে যায়নি।

শিশুটির বাবা আব্দুল মোতালেব অভিযোগ করেন, ঘটনাটি মীমাংসার জন্য তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ নিয়ে একটি সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও অভিযুক্ত ব্যক্তি সেখানে উপস্থিত হননি।

তিনি বলেন, “আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই। আমাকে মীমাংসার কথা বলা হয়েছিল, কিন্তু পরে তিনি আসেননি।”

শিশুটিও পরিবারের কাছে মসজিদের ভেতরে তাকে আটকে রেখে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও জোর করে চুমু দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, বেলায়েত হোসেন বেলালের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময় ক্ষুব্ধ লোকজন তার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছিলেন বলে তারা জানান। তবে আগের ওই অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বেলায়েত হোসেন বেলালের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সত্য নয়। আমরা নিরীহ মানুষ, তাই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাটি রোববার ঘটলেও বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি এলাকায় জানাজানি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে মক্তবের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

পোষ্টের সময় : ০৯:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬