১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা বিএনপি ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচি আয়োজন করে বিএনপি।

মোতাহার হোসেন তালুকদার বলেন, জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে বিকেলে উত্তর বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, আসাদ মন্ডল, মুখলেছুজ্জামান মুকুল, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী, যুবদল নেতা আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়াদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রকি এবং উপজেলা ওলামা দলের সভাপতি আতিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

পোষ্টের সময় : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬