০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংস জলাতঙ্করোধে করনীয় ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে কর্মসূচি

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড প্রয়োগ, জলাতঙ্ক রোগ প্রতিরোধে করনীয় ও নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকরণে নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু-চিকনগুনিয়া মুক্ত পৌরসভা গড়ি’ স্লোগানকে সামনে রেখে মশার লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্প্রেয়ার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড প্রয়োগ করে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

কেন্দুয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং লার্ভিসাইড প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বাহক এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ করলেই হবে না,মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। পৌর এলাকার যেসব স্থানে এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে পৌরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

একই দিন সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জলাতঙ্ক রোগ প্রতিরোধে করনীয় ও নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ মতিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান সহসংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ-মাধ্যমকর্মী ও সুশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভোক্তাদের জন্য নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংস জলাতঙ্করোধে করনীয় ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে কর্মসূচি

পোষ্টের সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬