০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় সড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মো. আরিফুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল।

নিহত আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ ফেলে গেছেন হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ওসি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় সড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৪:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫