১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান আরেক জিয়াউর রহমান: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছে। সে কারণেই জনগণ তাঁর পরিকল্পনার মধ্যে নতুন করে বেঁচে থাকার দিশা খুজে পেয়েছে।

এমরান সালেহ প্রিন্স শনিবার উপজেলায় দিনব্যাপী বিভিন্ন নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসব কর্মসূচিতে তিনি বলেন অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে ধানের শীষে ভোট দিলে। তিনি বলেন ,দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-১ আসনের মানুষ বঞ্চনার শিকার। উন্নয়নের নামে হয়েছে লুটপাট আর বৈষম্য। এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, তিনি এমপি নির্বাচিত হলে হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি পরিকল্পিত আধুনিক এবং আলোকিত জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যুব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত , কল কারখানা স্থাপন,বেকারত্বের অবসানে কর্ম সংস্থান,পর্যটন শিল্প, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ, ময়মনসিংহ থেকে রেল সংযোগ , মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠাই হবে তার অগ্রাধিকার।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কোনো বৈষম্য থাকবে না। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করা হবে। জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের কাছেই জবাবদিহি করবেন এবং এলাকার উন্নয়নে জনগণের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবেন।শেষে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এসকল সমাবেশে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিএনপির সহ সভাপতি জাহিদ হোসেন ,ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল ,যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডির পরিচালক ফজলে নওশাদ ,শেখ আরশাদ ঈমাম, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল কালাম আজাদ , প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ,হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল ,সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ,যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আলী আশরাফ,কাজী ফরিদ আহমেদ পলাশ,মিজানুর রহমান ,কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সায়েদুর রহমান ,জুগলি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল ,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ,নড়াইল ইউনিয়ন বিএনপির আহবায়ক সৈয়দুজ্জামান ,সদস্য সচিব হারুন অর রশিদ , পাস্টার পূর্ণ রংসা , আশুতোষ রিচিল ,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন ,স্বাগতা চিসিম ,বরুণ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ত্রিশালে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

নিষ্ঠা ও মানবিকতায় শেরপুরবাসীর আস্থায় ডা. আসাদুজ্জামান

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারেক রহমান আরেক জিয়াউর রহমান: প্রিন্স

পোষ্টের সময় : ১০:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬