ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত ২১৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জিরো পয়েন্ট কনভেনশন সেন্টারে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া।
উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, চারাগাছ ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।“
তিনি আরও বলেন, এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছো, তোমরা পরবর্তী বোর্ড পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখো। আর যারা এবার জিপিএ-৫ পেতে পারোনি, তারা হতাশ না হয়ে পরেরবারের জন্য প্রাণপণ চেষ্টা করো। তোমরাই দেশের ভবিষ্যৎ।”
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

















