১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে সাংবাদিকরা অতীতের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাকস্বাধীনতার অধিকার সবার রয়েছে। আমরা স্বাধীন সাংবাদিকতা চাই। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখবেন, স্বাধীনভাবে বলবেন এটাই আমাদের কাম্য। বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন স্বাধীনতা ভোগ করার সুযোগ পাননি। শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাষ্ট্র ও দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, অনেকেই সাংবাদিকদের পেনশনের কথা বলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম। এসময় প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

যুবলীগে যোগদানের বক্তব্য প্রত্যাহার, ‘স্লিপ অব টাং’ বললেন বিএনপি নেতা

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বর্তমানে সাংবাদিকরা অতীতের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬