১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে জাতীয় সংসদে পরামর্শ দেওয়া উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ বা কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে সংকট সমাধানে বিকল্প পরিকল্পনাও দিতে হবে। কীভাবে, কোথা থেকে এবং কোন প্রক্রিয়ায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব—সে বিষয়ে বিরোধী দলের পরামর্শ থাকা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলের একটি সুস্পষ্ট পরিকল্পনা দেওয়া উচিত। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শ দেওয়াও প্রয়োজন।

রিজভী আরও বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং সংকট কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা দিতে হবে। অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে যাবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ অনেকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

যুবলীগে যোগদানের বক্তব্য প্রত্যাহার, ‘স্লিপ অব টাং’ বললেন বিএনপি নেতা

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

পোষ্টের সময় : ০৭:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬