১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস-রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাহিন উদ্দিন নামে ওই বাংলাদেশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত মাহিন উদ্দিনের বাড়ি নরসিংদীতে।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরদিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চীনের ছয় নাগরিকসহ সাতজনের মৃত্যুর তথ্য জানানো হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায় বলে জানানো হয়।

অগ্নিকাণ্ডের দুই দিন পর ২৭ আগস্ট এক বাংলাদেশির মৃত্যুর পাশাপাশি আরেক বাংলাদেশির নিখোঁজ থাকার তথ্য জানিয়েছিল বাংলাদেশ দূতাবাস। পরে জাকির হোসেন, মো. আলাল হোসেন রাজু ও আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সর্বশেষ মারা যান মাহিন উদ্দিন।

নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব, আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনী এবং আব্দুল কুদ্দুসের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হুগলবাড়ীয়ায়।

দূতাবাস কর্মকর্তা মিজানুর রহমান জানান, জাকির হোসেন ও আলাল হোসেন রাজুর লাশ ময়নাতদন্ত শেষে কফিনবন্দি করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে কার্গো বিমানে করে তাদের লাশ ঢাকায় পরিবারের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, মস্কোর হাসপাতালে থাকা আব্দুল কুদ্দুস ও মাহিন উদ্দিনের লাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। এরপর তাদের লাশ বাংলাদেশে পাঠানো হবে।

অগ্নিকাণ্ডে মোট ৩৬ জন বাংলাদেশি আহত হয়েছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। গুরুতর আহত একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে জানান মিজানুর রহমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

যুবলীগে যোগদানের বক্তব্য প্রত্যাহার, ‘স্লিপ অব টাং’ বললেন বিএনপি নেতা

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

পোষ্টের সময় : ০৭:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬