০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ২২ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা, সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্যাডারে বিসিএসে উত্তীর্ণ ২২ জনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. লিটন বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, “তোমরা যারা আজ বিসিএসে উত্তীর্ণ হয়েছ, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের কাঁধে। কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। আমরা ত্রিশালকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে তোমাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মতিউর রহমান। অনুষ্ঠানে সম্মাননাপত্র উপস্থাপন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

সংবর্ধনা পাওয়া বিসিএস ক্যাডারদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজওয়ান, ফয়সাল আহম্মদ, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহসহ মোট ২২ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালে ২২ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা, সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

পোষ্টের সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬