০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাথরের চর এলাকার ৩০ টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, তেল ১ লিটার, মুড়ি ১ কেজি, লবন, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান।

এসময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

বিজিবির ত্রাণ সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগময় ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ্ব জনসংখ্যা দিবসে বকশীগঞ্জে আলোচনা সভা

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেওয়ানগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি

পোষ্টের সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬