১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় আটক ৪৯

  • RA
  • পোষ্টের সময় : ১০:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৫০৮ ভিউ :

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ ৪৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফেসবুক পোস্টটিতে বলা হয়, “সোমবার দেশের বিভিন্ন শহরে প্রো-গাজা বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের পরিপন্থী।

এখন পর্যন্ত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই দুটি মামলা দায়ের করেছে এবং আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনাগুলোর তদন্ত চলছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ গত রাতেই অভিযানে নামে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই কার্যক্রম চলবে যতক্ষণ না সমস্ত দায়ীদের আইনের আওতায় আনা যায়।

আমরা সকলের প্রতি আহ্বান জানাই, যদি কারও কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকে, তাহলে দয়া করে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দোষীদের শাস্তির আওতায় আনতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় আটক ৪৯

পোষ্টের সময় : ১০:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫