০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কয়েকটি দল পরষ্পর নীতি বিরোধী ইসলামী দল এক হয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে এসব একই সূত্রে গাঁথা।

প্রিন্স বলেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রহিম” এবং স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ প্রণীত চার মূল নীতিতে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে “ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস” সংযোজন করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সেই বিএনপি কখনও ইসলাম বিরোধী হতে পরে না।

তিনি আরো বলেন, ইসলামের নামে কয়েকটি দল ধর্ম প্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। ধর্ম প্রাণ মুসলমানদের প্রভাবিত করতে দলীয় মনোগ্রামে আল্লাহর নাম সংযুক্ত এবং ইসলামী শরিয়াহ আইনের কথা বললেও এখন আবার আধিপত্যবাদের করুণা পেতে মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে দিতে ও শরিয়াহ আইন অস্বীকার করতেও দ্বিধা করছে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বা পদক্ষেপ নিতে দেবে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিলডোরা ইউনিয়নের মোজাকান্দা গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে ৬ নং ও বিকেলে আতুয়াজঙ্গল গ্রামে জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান শুধু বাংলাদেশের অবিসংবাদিত নেতাই হবেন না, উপমহাদেশ শহীদ জিয়ার মতোই খুঁজে পাবে নতুন বিচক্ষণ নেতৃত্ব। যে কারণে দেশী-বিদেশী চক্র শুধু তারেক রহমানের নেতৃত্ব ঠেকাতেই নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে আধিপত্যবাদের আশীর্বাদপুষ্ট ফ্যসিবাদের অবসান ঘটেছে নতুন করে দেশ বিরোধী শক্তির ষড়যন্ত্রের বিস্তার ঘটানোর জন্য নয়।

প্রিন্স বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ইনশাআল্লাহ নির্বাচন অবশ্যম্ভাবী। তারেক রহমান ও নির্বাচন বিরোধী যে কোনো চক্রান্ত জনগণকে সাথে নিয়ে সর্ব শক্তি দিয়ে নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের প্রতি জনগণের পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণকে শক্তি, সাহস দিতে হবে। জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি আগামী দিনে সরকার গঠন করে জনকল্যাণে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরতে হবে। তিনি বলেন, ভোটের মাঠে দৃশ্যমান প্রতিপক্ষ দলের বিএনপির বিরোধিতা ছাড়া জনকল্যাণে কোনো কর্মসূচী নাই। বিএনপি অন্য দলের বিরোধিতা নয়, জনকল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা হাজির করেছে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের পাশাপাশি জনগণের আর্থ সামাজিক উন্নয়নে জনগণকে উন্নত জীবন দেয়ার জন্য কাজ করবে। প্রান্তিক কৃষক, বেকার, নারী, যুবক, ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি সহ সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষের উন্নয়নে বিএনপি কাজ করবে।

বিলডোরা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহীদুল্লাহ্ খান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল কবীর লাইট মিয়া আকন্দ, আবুল কালাম, সাদেকুর রহমান, আবদুস সালাম, কসিম উদ্দিন, কাজিম উদ্দিন মেম্বার, পলাশ মিয়া, নজরুল ইসলাম, সায়েদুল মাষ্টার, দেলোয়ার হোসেন বজলু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার রাতে ধোবাউড়া উপজেলার গোয়াতোলা ও হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া মাদরাসায় বার্ষিক ইসলামী সম্মেলনে যোগ দিয়ে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি প্রতিষ্ঠায় ধর্মপ্রাণ মুসলামনদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। পরে তিনি হালুয়াঘাট বাজারে হিন্দু সম্প্রদায়ের শ্যামা পূজা পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ১০:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫