০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের দেশকেই ‘অসভ্য রাষ্ট্র’ বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

ইসরায়েলের বামপন্থী বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান নিজের দেশকে ‘অসভ্য রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেছেন, সেখানে এখন শিশুদের হত্যাকে শখে পরিণত করা হয়েছে।

বুধবার (২১ মে) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ওই নেতা বলেন, “আমরা যদি একটি সুস্থ রাষ্ট্রের মতো আচরণে না ফিরি, তাহলে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “একটি সুস্থ দেশ কখনও বেসামরিক জনগণের বিরুদ্ধে লড়াই করে না, শখের বশে শিশু হত্যা করে না এবং একটি জাতিকে বিতাড়নের পরিকল্পনা করে না।”

গোলান বর্তমান সরকারকে ‘নীতিবোধহীন প্রতিহিংসাপরায়ণদের’ দ্বারা গঠিত বলে অভিহিত করেন এবং বলেন, তারা সংকটকালে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, যা দেশটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে।

তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের শীর্ষ নেতাদের কাছ থেকে। নেতানিয়াহু গোলানের বক্তব্যকে ‘রক্তপাতের অপবাদ’ ও ‘বন্য উসকানি’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “আমি আমাদের বীর সেনাদের ও রাষ্ট্রের বিরুদ্ধে এমন উসকানিমূলক মন্তব্যের নিন্দা জানাই। আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নীতিবান বাহিনী।”

জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, গোলান “ইহুদি-বিরোধী রক্তপাতের অপবাদ” ছড়াচ্ছেন এবং তার বক্তব্য হামাসের মতাদর্শের প্রতিধ্বনি।

যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি তাকে “সন্ত্রাসী” বলেও আখ্যা দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিজের দেশকেই ‘অসভ্য রাষ্ট্র’ বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

পোষ্টের সময় : ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫