১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে সাকিব

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৬০৪ ভিউ :

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে আবারো খবরের শিরোনাম হলেন সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেওয়া একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পর্ক রাখার দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেকেই।

স্বপ্নীল খান নামে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা সাকিব আল হাসানের সঙ্গে ফটোসেশনে অংশ নেওয়া একাধিক ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এর সাথে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ভাই!’ তাছাড়া আরেকটি ছবিতে এই নেতা সাকিব আল হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে দেখা গেছে।

ছাত্রলীগের এই নেতাকে অনলাইনে বিভিন্ন সময় টক-শোতে অংশ নিতে দেখা যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করতেও দেখা গেছে। এছাড়াও তার আইডি থেকে অন্তবর্তীকালীন সরকার, বিএনপি-জামায়েতকে নিয়ে নানান গুজব ও ভুয়া ভিডিও শেয়ার করতে দেখা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে সাকিব

পোষ্টের সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫