০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি খোয়ালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

কাশ্মীরে টহলরত অবস্থায় পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় ভারতের চারটি রাফায়েল জেট। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং পরিণতিতে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান ট্রিবিউন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৩০ এপ্রিল অধিকৃত কাশ্মীরে টহল দিচ্ছিল ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমান। তবে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি বুঝে ভারতীয় যুদ্ধবিমানগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, পিএএফ-এর কৌশলগত তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো দিকভ্রান্ত হয়ে পড়ে এবং কোনো সংঘর্ষে না গিয়ে দ্রুত ফিরে যায়। বিষয়টি নিয়ে ভারতের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইয়ন টিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এয়ার মার্শাল ধরকারের অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলো।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি খোয়ালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

পোষ্টের সময় : ০২:৪১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫