০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ আটক ২০

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩৯৭ ভিউ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যরাতে জোরপূর্বক একদল নারী, শিশু ও পুরুষকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।

বুধবার (২১ মে) দিবাগত রাতের এ ঘটনায় ধবলসুতি বিজিবি ক্যাম্পের সদস্যরা ১১ জনকে তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয়দের সহায়তায় আরও ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাতে মোট ৩৫ থেকে ৪০ জনকে পুশইন করা হয়েছে। অনেকেই সীমান্ত পার হয়ে আত্মগোপনে রয়েছে বলেও দাবি করা হয়। সূত্রমতে, আরও তল্লাশি চালালে আটক সংখ্যা বাড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করে ধবলসুতি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, বিএসএফ সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এ বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

প্রতিটি কন্যাই একেকটি আলোর প্রদীপ: এমপি হিলালী

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ আটক ২০

পোষ্টের সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫