০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত-পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ যেন সময়ের ব্যাপার ছিল। তবে হঠাৎ করেই শনিবার (১০ মে) ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণার পর কিছু সময়ের ব্যবধানে ভারত ও পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিশ্চিত করে।

কিন্তু এই যুদ্ধবিরতি কার্যকরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

নয়াদিল্লি থেকে জানানো হয়েছে, ইসলামাবাদ একাধিকবার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী। বিষয়টি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ভারত বারবার এর ব্যত্যয় ঘটাচ্ছে।

যুদ্ধবিরতি ঘোষণার কিছু সময় পরেই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিক্রম মিশ্রি জানান, গত কয়েক ঘণ্টায় একাধিকবার সংঘর্ষবিরতি লঙ্ঘিত হয়েছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। তিনি বলেন, “আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত-পাকিস্তানের

পোষ্টের সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫