১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে সম্প্রতি খনন শুরু করা কুচিয়া খালের দুপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

মধুপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষরোপণ, রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির আওতায় এ কার্যক্রম করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে মধুপুরের কুচিয়া খালের পাড়ে এ বৃক্ষ রোপন কার্যকম করা হয়।

১৩ জুন শনিবার সকালে উপজেলার গাংগাইর এলাকায় এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর রক্তিপাড়া কুচিয়া খালের পাড়ে তালের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৃক্ষরোপণে ১ হাজার তালের চারা রোপন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

পোষ্টের সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬