সাবেক রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর ধারা তিন-বি অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা দিতে সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।
নবম ব্যাচের কর্মকর্তা সুফিউর রহমান ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দান করেন। তিনি জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কাতে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
২০২৪ সালে অবসরে যাওয়ার পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে যোগ দেন।
অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।




















