০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট বরাদ্দ জালিয়াতি: রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় আদালত ১৭ জনকে দোষী সাব্যস্ত করেছে। বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায়ে জানিয়েছেন, শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিসহ ১৫ জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও ধার্য করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় রায় ঘোষণা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষ থেকে প্রসিকিউটর তরিকুল ইসলাম মামলায় উপস্থিত ছিলেন। গ্রেপ্তার আসামি খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন, বাকিরা পলাতক থাকায় আদালত সাজা পরোয়ানা জারি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন। মামলাটি চলতি বছরের ১৩ জানুয়ারি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার সময় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

অন্য দণ্ডিতদের মধ্যে রয়েছেন – জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।

এই রায় দেশের আদালতের ইতিহাসে বড় প্লট বরাদ্দ জালিয়াতি মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্লট বরাদ্দ জালিয়াতি: রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

পোষ্টের সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫