নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রাদিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিসে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫মে) সকালে ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিনদিন ব্যাপী(২৫-২৭ মে) মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
পরে জনসচেতনতামূলক আলোচনা সভায় ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার। কালাদহ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান সজিব এর সঞ্চালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ফুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপে জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারির ক্ষেত্রে ভূমি সেবায় হয়রানি বন্ধে সেবা দ্রæত ও সহজে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’
আলোচনা পর্ব শেষে তিনদিন ব্যাপী সেবা গ্রহিতাদের জন্য চারটি স্টল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার( ভূমি) মেহেরুন্নাহার। এর আগে ভূমি মেলা উপলক্ষে ভূমি অফিস কার্যালয় হতে প্রধান সড়কে একটি বর্ণাঢ্য ্র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবীর খান,নাজির জাহিদ হাসান সহ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উদ্যোক্তা, উপকারভুগী ও সুধীজন।


















