০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

বকশীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বিজিবির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসিক সভায় খাপড়া পাড়া ও চর আইরমারী দশানী নদীতে নির্মিত বাঁধ অপসারণ করা ও ফসল রক্ষা, এসএসসি পরীক্ষায় নকল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, সীমান্তে চোরাচালান রোধ করা, মাদকের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা, মাইছানির চর নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

পোষ্টের সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫