০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে তাঁর বড় ছেলে নাফিস সওদাগর পৌর এলাকার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন।

মণ্ডপ পরিদর্শনকালে নাফিস সওদাগর তাঁর বাবা নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মের অনুসারীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের এই সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ সহায়তার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন নির্বাচিত সরকারের সাফল্য: প্রিন্স

শ্যামগঞ্জ পুলিশের টহলে নতুন গতি, গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

পোষ্টের সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬