০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ৬৮ পূজামণ্ডপে বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬৮টি পূজামণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তার নিজস্ব তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হয়।

উপজেলার ১১টি ইউনিয়নের ৬৩টি এবং ভালুকা পৌরসভার পাঁচটিসহ মোট ৬৮টি পূজামণ্ডপে তার পক্ষ থেকে এ উপহার পৌঁছে দেওয়া হয়। অসুস্থতার কারণে মোর্শেদ আলম নিজে উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধিরা পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা তুলে দেন।

মোর্শেদ আলমের প্রতিনিধি হিসেবে মল্লিকবাড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কাচিনা ইউনিয়নে সাদিকুর রহমান লিটন, সেলিম তালুকদার ও বাবুল সরকার এবং হবিরবাড়ি ইউনিয়নে শামীম আহমেদ উপহার বিতরণ করেন। ভালুকা পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভর নেতৃত্বে উপহার বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য রাশিদা খাতুন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাজৈ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাজু তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মো. তিয়াস মাহমুদ শুভ জানান, মোর্শেদ আলমের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রতিনিধিদের মাধ্যমে উপহার পেয়ে পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মোর্শেদ আলমকে অভিনন্দন জানান।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মোর্শেদ আলম প্রতিবছর তাঁর নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করে আসছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ৬৮টি পূজামণ্ডপে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন নির্বাচিত সরকারের সাফল্য: প্রিন্স

শ্যামগঞ্জ পুলিশের টহলে নতুন গতি, গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় ৬৮ পূজামণ্ডপে বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের উপহার

পোষ্টের সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬