জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্কাউট এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে বকশীগঞ্জ পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট এর সভাপতি ও ইউএনও মুরাদ হোসেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদ সিদ্দিকী, ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দত্তের চর মীর কামাল হোসেন দাখিল মাদরাসার সুপার এনামুল হক, শিক্ষক মোহাম্মদ বরকত, শিক্ষক আজহার আলী সাজু, শিক্ষক জাহিদুল ইসলাম পলাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 




















